
সরকারিভাবে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিধান্ত নেওয়া হলেও আউশ ধানের চাষ বেশি হওযায় আমদানির প্রয়োজন নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর সাপাহারে নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে সরকারের গোডাউনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ খাদ্য মজুদ রয়েছে। পাশাপাশি খাদ্যশস্য রাখার জায়গা না থাকায় খাদ্যবান্ধব কর্মসূচির দুই মাসের চাল একসঙ্গে দেওয়া হচ্ছে। তাছাড়া আরও পাঁচ লাখ মেট্রিক টন গম পাইপলাইনে রয়েছে। ফলে দেশে খাদ্যের কোন অভাব নেই।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা অধিদপ্তরের লে: কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে নওগাঁর জেলা প্রশাসক মো: গোলাম মওলা, সাপাহার উপজেলায় চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর পোরশা উপজেলায় আরও একটি নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী