চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক জনের মৃত্যু

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ , ১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

চাঁপাইনবাবগঞ্জের শেখ হাসিনা সেতুর সংযোগ সড়কের চরি এলাকায় পন্যবাহী মিশুক ও ট্রলির সাথে সংষর্ষে মোফাজ্জল হোসেন (৪২) নামে একজনের মৃত্যু হয়েছে।

নিহত মোফাজ্জল হোসেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদ পাড়ার জসিম উদ্দিনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, পরিবেশক সংস্থার পন্য বাহী একটি মিশুকের সাথে, ট্রলির সংঘর্ষ ঘটে। এতে ডেলিভ্যারিম্যান মোফাজ্জল হোসেন গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।