
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি জাতির নবজাগরণের প্রতীকী পুরুষ ও মণিপুরিদের জাতীয় নেতা জননেতা হিজম ইরাবতের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) ইন্টিগ্রেটেড মণিপুরি এসোসিয়েশন (ইমা) বাংলাদেশ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল (মাঝেরগাঁও) গ্রামে দিনব্যাপী নানা কর্মসুচির আয়োজন করে।
কর্মসূচির মধ্যে ছিল মণিপুরি কমপ্লেক্সে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জননেতা হিজম ইরাবতের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ এবং মণিপুরি কমপ্লেক্স সংলগ্ন শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্ডপে সংগীতানুষ্ঠান, আলোচনা সভা ও কবিতা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ।
ইন্টিগ্রেটেড মণিপুরি এসোসিয়েশনের (ইমা) চেয়ারম্যান শ্রী অহৈবম রনজিৎ সিংহের সভাপতিত্বে ও ইমা বাংলাদেশ এর নির্বাহী সদস্য কে এইচ সমরেন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জুড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা।
বিশেষ অতিথি ছিলেন ইমা বাংলাদেশ এর প্রাক্তন চেয়ারম্যান কবি এ,কে,শেরাম,মণিপুরি তাঁত শিল্পের অন্যতম অগদুূত রাধাবতী দেবী প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক প্রহ্লাদ সিংহ, অবসরপ্রাপ্ত শিক্ষক বীরেন্দ্র কুমার সিংহ, কবি শেরাম নিরঞ্জন, কবি রওশন আরা বাঁশি প্রমুখ। এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক এল রাজকুমার সিংহসহ মণিপুরি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আলোচকেরা জননেতা হিজম ইরাবতের কর্ম-কীর্তি ও সাধারণ মানুষের কল্যাণে তাঁর অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...