
গাজীপুরের টঙ্গী ও ঢাকার ভাটারা এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব।
পাঁচ লাখ টাকা মূল্যের হেরোইনসহ মাদক সম্রাট মো. আব্দুর রশিদ ওরফে কাইল্যা রশিদ (৩৮) ও তার ২ সহযোগীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকালে অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গী ও ঢাকার ভাটারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো মো. সোহেল রানা (৩৫) ও শিল্পী বেগম (৪০)।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মাদক ব্যবসায়ী। এ তিনজন বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে গাজীপুরের টঙ্গীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...