
বগুড়ার শাজাহানপুরে পারভেজ আলম (৪০) নামে এক কলেজের প্রভাষককে দিনদুপুরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ২ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে শাজাহানপুরের মাথাইল চাপড় এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তার হাত থেকে কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে ছেলের হত্যার খবর পেয়ে পারভেজের বাবা স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
পারভেজ আলম উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল এলাকার সাবেক মেম্বার মনসুর তালুকদার ওরফে মন্টু মিয়ার ছেলে। তিনি স্থানীয় বিএম কলেজের প্রভাষক ও আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
হত্যার বিষয়টি নিশ্চিত করেন আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী।
তিনি জানান, পারভেজ সকালে সাবরুল বাজার থেকে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। পথে মাথাইল চাপড় এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় চার থেকে পাঁচজন সন্ত্রাসী এসে তার পথরোধ করে কোপাতে থাকেন। পারভেজ সেখান থেকে দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। সেখানে গিয়ে তাকে কুপিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ইউপি চেয়ারম্যান বলেন, এদিকে ছেলের মৃত্যুর খবর শুনতে পেয়ে পারভেজের বাবা সাবেক মেম্বার মন্টু মিয়া স্ট্রোক করে হাসপাতালে ভর্তি আছেন। প্রায় দেড় মাস আগে পারভেজের বড় ভাই পান্নাকে স্থানীয় সন্ত্রাসী সাগর ও তার লোকজন চাঁদার দাবিতে ছুরিকাঘাত করে। ওই সময় পান্না বেঁচে যান। তবে তখন ছোট ভাই পারভেজের ক্ষতি করার হুমকি দিয়েছিল। আজকে সে ঘটনাই সত্যি হলো।
ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এসআই আনিসুর রহমান বলেন, সকাল ১১টা ১৫ মিনিটে পারভেজ নামে একজনকে গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তার মাথা, ডান হাতে আঘাতের চিহ্ন রয়েছে এবং ডান হাতের কব্জি বিচ্ছিন্ন ছিল। হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক...
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায়...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান,...
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে না জাহাজ
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে...
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে...