
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।রবিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
নিহতরা হলেন- টিলাগাঁও ইউনিয়নের মোবারকপুর গ্রামের সিএনজি চালক মহরম মিয়া (৬০) ও একই ইউনিয়নের লহরাজপুর গ্রামের লিয়াকত সরকার (৬০)।
আহতরা হলেন- আশ্রয়গ্রামের আবু মিয়ার ছেলে কামরান মিয়া (৩৪),বাগৃহাল গ্রামের আব্দুল মান্নানের ছেলে ছয়ফুল (৪২) ও একই ইউনিয়নের নিরেন্দ্র মালাকার (৩৫)।
স্থানীয়রা জানান, রবিবার রাতে স্থানীয় রবির বাজার থেকে ফেরার পথে টিলাগাঁও ইউনিয়নের শাহপুর এলাকায় বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সিএনজি দুমড়েমুচড়ে গিয়ে সিএনজির চালকসহ দুইজন ঘটনাস্থলে নিহত হন এবং গুরুতর আহত হন আরও তিনজন।
পরে খবর পেয়ে দ্রুত থানাপুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...