
তরুণ প্রজন্মের দুই সেলিব্রিটি আয়মান সাদিক ও শিক্ষক মুনজেরিন শহীদ বিয়ে করেছেন। আয়মান সাদিক টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা, সিইও এবং মুনজেরিন সেই প্রতিষ্ঠানের ইংরেজির শিক্ষক।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবারের মানুষদের উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়েছে।
আয়মান সাদিকের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, আগামী ২৩ সেপ্টেম্বর রাজধানীর সেনাকুঞ্জেতে তাদের বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান হবে। দীর্ঘদিন সম্পর্কে থাকা এ জুটি বিয়ে নিয়ে কঠোর গোপনীয়তাই বজায় রাখতে চেয়েছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিয়ের ছবি পোস্ট করে আয়মান সাদিক লিখেন, ‘আলহামদুলিল্লাহ! অনুভূতিটা অদ্ভুত’
এদিকে নিকটতম বন্ধু-বান্ধবীরা দুজনের ছবি দিয়ে আয়মান সাদিক ও মুনজেরিন শহীদকে তাদের সোশ্যাল মিডিয়ায় শুভকামনা জানিয়েছেন, যা রীতিমতো ভাইরাল হয়েছে ফেসবুকে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...