
পুরুষদের যে কোনও ফরম্যাটের বিশ্বকাপে প্রথমবার ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশের কোনও আম্পায়ার। এই অর্জনে নাম লিখছেন শরফুদ্দৌলা ইবনে সৈকত। এর আগে মেয়েদের টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেন ৪৬ বছর বয়সী আম্পায়ার।
ভারতে হতে যাওয়া টুর্নামেন্টের জন্য ১৬ জনের আম্পায়ারিং প্যানেল ঘোষণা করেছে আইসিসি, সেখানে রয়েছেন বাংলাদেশের এই আম্পায়ার। শুধুমাত্র লিগ পর্বের জন্য আম্পায়ার নির্বাচন করেছে বিশ্ব ক্রিকেট সংস্থা। সেমিফাইনাল ও ফাইনালের জন্য পরে নাম ঘোষণা করা হবে।
আইসিসি ইমার্জিং প্যানেলের সদস্য শরফুদ্দৌলা এর আগে মেয়েদের দুই ফরম্যাটের বিশ্বকাপ ছাড়াও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেন। তিনি ১৩ টেস্ট, ৮৫ ওয়ানডে ও ৫৯টি টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেন।
বিশ্বকাপের ১৩তম আসরে আইসিসি আম্পায়ারদের এমিরেটস এলিট প্যানেলের ১২ জন এবং ইমার্জিং প্যানেলের চারজন দায়িত্ব নেবেন। শরফুদ্দৌলা ছাড়াও আছেন ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, মারাইস এরাসমুস, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটেলবোরো, নিতিন মেনন, আহসান রাজা, পল রেইফেল, শরফুদ্দৌলা ইবনে সৈকত, রড টাকার, অ্যালেক্স হোয়ার্ফ, জোয়েল উইলসন ও পল উইলসন।
২০১৯ সালের ফাইনালের দায়িত্বে থাকা চার জনের মধ্যে ধর্মসেনা, টাকার ও এরাসমুস এবারও থাকছেন। কেবল আলিম দার অনুপস্থিত। এই বছর মার্চে তিনি আম্পায়ারিং থেকে সরে দাঁড়ান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...