
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি বলেছেন, ‘সাইবার সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের আপত্তি থাকায় ধারায় অমূল পরিবর্তন আনা হয়েছে। চারটি বিষয় বাদে বাকিগুলো বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তারেরও সুযোগ নেই। কিন্তু এই অ্যাক্ট নিয়ে অপব্যাখা দেওয়া হচ্ছে।’
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে তিনি আখাউড়া আসেন।
বৃহস্পতিবার সংসদে পাস হওয়া সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া হওয়া বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী।
দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের জনসভায় আইনমন্ত্রী তাঁর বক্তব্যে শেখ হাসিনার পক্ষে নৌকা মার্কার পক্ষে ভোট চান। ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে বলে জানান।
আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী বিকেলে কসবায় একটি ফুটবল খেলায় উপস্থিত থাকার কথা রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী