
মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় নাসির বিড়ি পাচারকালে প্রাইভেট কারসহ বিড়ি আটক করেছে শমশেরনগর ফাঁড়ির পুলিশ।মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৪টায় উপজেলার পতনউষার ইউনিয়নের শরিষতলা এলাকার শমশেরনগর-কুলাউড়া রাস্তা থেকে গাড়ীসহ বিড়ি জব্ধ করা হয়।
পুলিশ ফাঁড়ির সূত্রে জানা যায়, ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. শামীম আকনজির নির্দেশনায় এসআই কাশী শর্মা ও টিএসআই দীপক রায়সহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে শরিষতলা এলাকা থেকে এক লক্ষ ৩৮ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি ও একটি ৯০ মডেলের সাদা রংয়ের প্রাইভেটকার জব্দ করা হয়। এ সময় কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও এলাকার গাড়ির চালক কালাম বক্স কামাল (৩০) সহ অজ্ঞাত লোক দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গাড়ির চালক কালাম বক্স কামাল(৩০)সহ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
জব্দকৃত নাসির বিড়ির মুল্য এক লক্ষ ৩৮ হাজার এবং ৯০ মডেলের সাদা রংয়ের প্রাইভেটকারের মুল্য দুই লক্ষ টাকাসহ তিন লক্ষ ৩৮ হাজার টাকা।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. শামীম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হবে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. শামীম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...