
নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- বগুড়া জেলার দুঁপচাচিয়া উপজেলার চান্দাইল গ্রামের ফেরদৌস এর ছেলে রবিউল ইসলাম (১৮) ও নাটোর জেলার হাজিরহাট গ্রামের লিটন এর ছেলে রকি (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই মোটরসাইকেল করে চার বন্ধু ঘুরাঘুরির জন্য দেলুয়াবাড়ি বাজার থেকে ফেরিঘাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর বাজারে মোটরসাইকেল দুইটি ভ্যানের পিছনে ধাক্কা লাগে। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজনই রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহি মারা যায়। আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরেক আরোহী মারা যান। মোটরসাইকেলের পেছনে বসে থাকা আহত আরো দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।
মান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. মমিন দূর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আর আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...