
নওগাঁয় চলন্ত সিএনজি থেকে পড়ে পপি রাণী (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের মসরপুর বাইপাস সড়ক সংলগ্ন পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত পপি রাণী জেলার মান্দা উপজেলার শামুকখোল গ্রামের শ্রী রবীন্দ্রনাথ এর স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শিশু সন্তানকে সঙ্গে নিয়ে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্টান্ড এলাকা থেকে স্বামী রবীন্দ্র’র সঙ্গে মান্দায় নিজের বাড়িতে ফিরছিলেন পপি রাণী। এসময় সিএনজিটি পল্লীবিদ্যুৎ অতিক্রম করে মশরপুর বাইস সড়কে উঠতে গেলে পপি রাণী অন্যমনস্ক থাকায় সিএনজি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত তিনি। পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদটি পাওয়ার পর তাৎক্ষণিক হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
মজুরি-ভাতার দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
মজুরি-ভাতার দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬ নিহত
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬ নিহত
ডেমোক্রেটরা জিতলে ভেটো দেবেন ট্রাম্প
ডেমোক্রেটরা জিতলে ভেটো দেবেন ট্রাম্প
আগামী বছর গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট...
আগামী বছর গ্রিডে যুক্ত হবে ৩-৪...