
নওগাঁর পত্নীতলায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ঘোষনগর ইউনিয়নের নেপালপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার চক শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আবু ইছা মুরাদ (২৮) ও আবু হাসানের ছেলে মো. মিনহাজ (২২)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে- রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর আহম্মেদসহ কয়েকজন পুলিশ সদস্য বিভিন্ন স্থানে টহল দিচ্ছেলেন। এসময় নেপালপুর এলাকায় ৪ ব্যাক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলে তাদের সন্দেহ হয়। পরে তাদের জিজ্ঞাসা করলে গ্রেফতার ওই দুই যুবক একটি চার্জার গাড়ি আটকিয়ে পুলিশের এসআই শামীম পরিচয় দিয়ে চার্জার গাড়িতে থাকা দুই ব্যাক্তিকে মাদক ব্যবসায়ী বলে তাদের কাছে থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এসময় পুলিশ সদস্যরা তাদের নাম পরিচয় ও কোন থানায় কর্মরত আছেন জিজ্ঞাসা করলে গড়িমসি শুরু করেন। পরে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৫ সিসি ১টি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার বাদি পুলিশ। দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে আগুন
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে...
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল তরুণীর
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ...