
নওগাঁ সাপাহারে অভিযান পরিচালনা করে সততা ক্লিনিক এন্ড নার্সিং হোম থেকে ক্লিনিকের পরিচালক ভূয়া চিকিৎসক পরিচয়দানকারী মনিরুল ইসলাম স্বপনকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে সাপাহার উপজেলার তিলনা রোড সরফতুল্ল্যাহ মাদ্রাসার সামনে সততা ক্লিনিক এন্ড নার্সিং হোমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
উপজেলা প্রসাশন সূত্রে জানা যায়, রাজশাহীর বাসিন্দা মনিরুল ইসলাম স্বপন। তিনি দীর্ঘদিন থেকে চিকিৎসক পরিচয় দিয়ে উপজেলার তিলনা রোড সরফতুল্ল্যাহ মাদ্রাসার সামনে সততা ক্লিনিক এন্ড নার্সিং হোম পরিচালনা করতেন। সেখানে সিজারিয়ানসহ বিভিন্ন অপারেশন করে আসছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
এসময় ক্লিনিকের প্রয়োজনিয় কাগজপত্র ও অপারেশন থিয়েটারের ফিটনেস দেখাতে পারেননি। এমনকি তিনি অষ্টম শ্রেণী পাশ বলেও জানা যায়। অভিযান চালিয়ে মনিরুল ইসলাম স্বপনকে আটক করা হয়েছে। সেই সাথে ক্লিনিক বন্ধ করে একমাস বিনাশ্রম কারাদন্ড ও ছয় হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৭ দিনের জেল দিয়ে থানায় নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহাম্মদ রুহুল আমিন সহ আরও অনেকে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...