
গাজীপুরে সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় আহত ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা সাভারের একটি হাসপাতালে মারা গেছেন।
বৃহস্পতিবার সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সকাল সাড়ে ৭ টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ বাস স্ট্যান্ডে গাজীপুর জেলার ট্রাফিক পুলিশ বক্সের সামনে দুর্ঘটনায় আহত হন তিনি।
নিহত জামাল উদ্দিন (৫৬) গাজীপুর জেলা ট্রাফিকের এটিএসআই পদে কর্মরত। তিনি টাঙ্গাইল সদরের গালা গ্রামের জুরান আলীর ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ বাস স্ট্যান্ডের ট্রাফিক পুলিশ বক্সের সামনে জামাল উদ্দিন সড়ক পারাপার হচ্ছিলেন। এসময় দ্রুত গতির ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত তিনি। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাক ও তার চালককে আটক করা হয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব সিকদার বলেন, আমরা হাসপাতালে এসে নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় আমাদের উর্ধতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...