
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে রিখটার স্কেলে ৪ দশমিক ৪ মাত্রার মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৮ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে বলে ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) জানিয়েছে। ত্রিপুরায় আঘাত হানা ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের সিলেট জেলাও।
তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। এনসিএসের তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪৩ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।
ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলেছে, শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৮ মিনিট ৩১ সেকেন্ডে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ত্রিপুরা। রাজ্যের ধর্মনগর শহর থেকে ৭২ কিলোমিটার উত্তরপূর্বের ৪৩ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে।
সূত্র: এএনআই
মন্তব্য লিখুন
আরও খবর
আন্তর্জাতিক গণমাধ্যমে দাপিয়ে বেড়াচ্ছে নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’
আন্তর্জাতিক গণমাধ্যমে দাপিয়ে বেড়াচ্ছে নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড...
গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র
গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল...
নেপালে একদিনে রেকর্ড ২৭৪ জন পর্বতারোহীর এভারেস্ট অভিযান...
নেপালে একদিনে রেকর্ড ২৭৪ জন পর্বতারোহীর...
বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রে মামলা থেকে রেহাই পেলেন...
বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রে মামলা থেকে...
পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু করেছে বেলারুশ
পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু করেছে বেলারুশ
সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার তারিখ ঘোষণা
সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার...