টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ , ২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

দীর্ঘ ৬ মাস পর আজ বিশ্ব পর্যটন দিবসে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে ৫শ পর্যটক নিয়ে বার আউলিয়া নামক একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ বলেন, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে কক্সবাজারে ৭ দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজন রয়েছে। এরই অংশ হিসেবে সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ২১ মার্চের পর জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। পরে চলতি মাসের ২৭ সেপ্টেম্বর জাহাজ চলাচলের অনুমতি দেয় জেলা প্রশাসন।