
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, জামায়াতে ইসলাম জঙ্গি সংগঠন সেটা দেশের মানুষ জানে। জামাত জাতীয় নির্বাচন করতে পারবে কি না, তাদেরকে নিবন্ধন দেওয়া হবে কি না সেটা সরকারের দেখার বিষয় নয়, নির্বাচন কমিশন দেখবে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিবে আমরা মেনে নিব।
মন্ত্রী আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠ হবে। সেই সুষ্ঠ নির্বাচনে যদি দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।
দেশের ব্যাংকখাত নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, দেশে ব্যাংকখাতগুলো থেকে যারা ঋণ নিয়ে পরিশোধ করছেন না সেজন্য এইসব ঋণখেলাপীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের ৫ তলা প্রশাসনিক কাম মাল্টিপারপাস ভবণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল লতিফ কালাশাহ সহ প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী