
মৌলভীবাজারের কমলগঞ্জে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে ২ জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় নঈম আলী (৪৫) মারা গেছেন।এর আগে গত বৃহস্পতিবার মাওলানা মুস্তাফিজুর রহমান নামের আরও একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নঈম মিয়ার মৃত্যু হয়।
নিহত নঈম আলী উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের তৈয়ব আলীর ছেলে।
গত বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য্য পেকুপাড়া গ্রামে এ ঘটনায় ঘটে। দগ্ধদের ওইদিন রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।এ ঘটনায় দগ্ধ দুজন নঈম মিয়া ও মুস্তাফিজুর রহমান মারা গেছেন।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান নঈম মিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
এর আগে মুস্তাফিজুর রহমানের ঘরে দুপুরের রান্না করার সময় সিলিন্ডার গ্যাস থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। মুহূর্তের মধ্যে আগুন রান্না ঘরের কক্ষে ছড়িয়ে পড়ে।এ সময় আগুনে মুস্তাফিজ ও নঈম আলী দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। নঈম মিয়ার ৫০ শতাংশ দগ্ধ হয়েছিলন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...