
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট অংশে প্রথম দিনের চেয়ে দ্বিতীয় যানবাহন চলাচল ও টোল আদায় বেড়েছে। দ্বিতীয় দিন মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় গাড়ি চলাচল করেছে ২৭ হাজার ১২১টি। এসময়ে টোল আদায় হয়েছে ২১ লাখ ৯৭ হাজার ৪০ টাকা। যেখানে প্রথম দিন যান চলাচল করে ২২ হাজার ৮০৫টি, আর টোল আদায় হয়েছিল ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা। অবশ্য প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও এই উড়ালসড়কে চলাচল করা যানবাহনের মধ্যে বেশিরভাগই ছিল প্রাইভেট কার।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য জানিয়েছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার।
ঢাতিনি জানান, প্রথম ও দ্বিতীয় দিন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী মোট গাড়ির ৯০ শতাংশেরও বেশি প্রাইভেট কার। এদিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওলা থেকে বনানী-মহাখালী হয়ে ফার্মগেটে চলাচল করা গাড়ির সংখ্যা ছিল ১৪ হাজার ৩০০টি। আর কুড়িল থেকে বনানী হয়ে ফার্মগেট পর্যন্ত ৩ হাজার ১০৫টি, বনানী থেকে কুড়িল হয়ে কাওলা পর্যন্ত ২ হাজার ৯৮৮টি এবং ফার্মগেট থেকে মহাখালী-বনানী-কুড়িল হয়ে কাওলা পর্যন্ত ৬ হাজার ৭২৮টি গাড়ি চলাচল করেছে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওলা থেকে তেজগাঁওয়ের ফার্মগেট পর্যন্ত প্রথম অংশ ২ সেপ্টেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রথম টোল দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পার হন। রবিবার উড়াল সড়কটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর ব্যক্তিগত গাড়িই বেশি চলাচল করে। এই দুই দিনে গণপরিবহন খুব একটা চলতে দেখা যায়নি।
অবশ্য মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাসহ দুই ও তিন চাকার কোনও যান চলবে না এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। পথচারী চলাচলেও নিষেধাজ্ঞা রয়েছে কর্তৃপক্ষের।
মন্তব্য লিখুন
আরও খবর
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক...
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায়...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান,...
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে না জাহাজ
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে...
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে...