
অ্যাপলকে আইফোন-১২ বিক্রি বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে ফ্রান্সে। কারণ হিসেবে বলা হয়েছে, এই ফোন থেকে তড়িৎচুম্বকীয় বিকিরণ যে মাত্রায় হয় তা ইউরোপীয় ইউনিয়ন ঘোষিত মানমাত্রার ওপরে। তবে বিষয়টি নিয়ে ভিন্ন মত জানিয়েছে আইফোন নির্মাতা। কর্তৃপক্ষ বলেছে, ফোন থেকে বিকিরণের মাত্রা নিয়ন্ত্রণের মাঝেই রয়েছে।
সংবাদ মাধ্যম এপি জানায়, ফ্রান্সের সরকারি এজেন্সি আইফোন ১২-এর তড়িৎচুম্বকীয় তরঙ্গের দুটি পরীক্ষায় একটিতে অকৃতকার্য হওয়ায় এই আদেশ জারি করেছে।
তবে এটি ঠিক নিশ্চিত নয় ২০২০ সালে উন্মোচিত হওয়া একটি ফোন হঠাৎ এই এজেন্সি কেন পরীক্ষা করলো এবং তা কেনই বা শুধু একটি মডেলের ক্ষেত্রে এই ঘটনা- এমনটিই মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি।
সম্প্রতি ১৪১টি মোবাইল ফোনের ওপর পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় দেখা যায়, আইফোন-১২ হাতে বা পকেটে রাখলে সেখান থেকে কেজিপ্রতি ৫.৭৪ ওয়াট তড়িৎচৌম্বকীয় শক্তি শোষিত হয়। কিন্তু ইইউ-এর মাত্রা হলো ৪। কিন্তু ফোনটি জ্যাকেট বা ব্যাগে রাখলে এই মাত্রাটি সহনশীলতার মাঝে থাকে বলে জানায় এজেন্সিটি।
এ বিষয়ে ন্যাশনাল ফ্রিকোয়েন্সি এজেন্সি অ্যাপলকে জানায়, খুব দ্রুত সম্ভাব্য সব সমাধান প্রয়োগ করে এই ত্রুটির সমাধান করতে হবে। ব্যবহার হচ্ছে এমন সব ফোনে এটি প্রয়োগ করতে হবে এবং তারা ডিভাইস আপডেট মনিটর করবে। যদি এতে কাজ না হয় তাহলে বিক্রি হওয়া সব ফোন তাদের ফেরত নিতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
মজুরি-ভাতার দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
মজুরি-ভাতার দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬ নিহত
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬ নিহত
ডেমোক্রেটরা জিতলে ভেটো দেবেন ট্রাম্প
ডেমোক্রেটরা জিতলে ভেটো দেবেন ট্রাম্প
আগামী বছর গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট...
আগামী বছর গ্রিডে যুক্ত হবে ৩-৪...