
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর বোর্ড অব গভর্নর্সের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশসহ ১১টি দেশ ২০২৩-২০২৪ মেয়াদে দুই বছরের জন্য বোর্ড অব গভর্নর্সের সদস্য নির্বাচিত হয়েছে। এই বোর্ডের মোট সদস্য দেশের সংখ্যা ৩৫।
সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভিয়েনায় আইএইএ-এর ৬৭তম সাধারণ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনের চতুর্থ দিনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদস্য নির্বাচিত হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে আলজেরিয়া, আর্মেনিয়া, বাংলাদেশ, বুরকিনা ফাসো, ইকুয়েডর, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, প্যারাগুয়ে, স্পেন ও ইউক্রেন।
সংস্থাটির দুটি নীতি নির্ধারণী কমিটির মধ্যে বোর্ড অব গভর্র্নস একটি। এই বোর্ড আইএইএ-এর আর্থিক বিবরণী, কর্মসূচি ও বাজেট পরীক্ষা করে এবং সাধারণ সম্মেলনে সুপারিশ পাঠায়। সদস্যদের আবেদন যাচাই, সুরক্ষা চুক্তিগুলো অনুমোদন এবং আইএইএ-এর সুরক্ষা মানদণ্ড প্রকাশ করাও এই বোর্ডের দায়িত্ব। সাধারণ সম্মেলনের অনুমোদনের ভিত্তিতে আইএইএ-এর মহাপরিচালকও নিয়োগ দেয় বোর্ডটি।
বোর্ড অব গভর্নর্সের আগামী অধিবেশন অক্টোবরে অনুষ্ঠিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী