সরাইলের মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করলেন ডা: আশীষ

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ , ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

সরাইলের মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করলেন ডা: আশীষ কুমার চক্রবর্তী। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাদ জুমা উচালিয়াপাড়া নিজবাড়িতে মুক্তিযোদ্ধাদের সম্মননাটি দেন তিনি। 

ডা. আশীষ কুমার চক্রবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকাস্থ সরাইল সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক-১। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাইল-আশুগঞ্জ আসন থেকে সংসদ সদস্য পদে আওয়ামীলীগের নৌকা প্রতীক প্রত্যাশী।

অনুষ্ঠানের শুরুতে সূর্যসন্তানদের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের লাল-সবুজের উত্তরীয় পরিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন ডা: আশীষ কুমার চক্রবর্তী।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইলের মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমত আলী এবং ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও গণ্যমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা ডা: আশীষের প্রতি তাদের ভালোবাসা ও পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার পাশে থাকার অঙ্গীকার করেন।