
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের মাধবপুল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক রিয়াজ উদ্দিন (২৮) দক্ষিণভাগ ইউনিয়নের দক্ষিণ দুয়ালিয়া গ্রামের মৃত ফরিদ আলীর ছেলে।
জানা যায়, নিহত রিয়াজ উদ্দিন দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। সরকার ও এলাকাবাসীর সহায়তায় চিকিৎসা শেষে কিছুটা উন্নতি হয় তার। মানসিকভাবে কিছুটা ভালো হওয়ায় ৬ মাস আগে পরিবার তাকে সিলেটের জকিগঞ্জে বিয়ে করান। নিহত রিয়াজ উদ্দিন বিয়ের পর থেকে মানসিকভাবে ভালোই ছিল।
হঠাৎ করে গতকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেল থেকে নিহত এ যুবক নিখোঁজ ছিলেন দাবী করছেন তার পরিবার। পরে বুধবার সকালে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের মাধবপুল একালার নির্জন ধানী জমিতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকরা। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত রিয়াজ উদ্দিনের লাশ উদ্ধার করে।
নিহত রিয়াজ উদ্দিনের মা খানবি বিবি (৭০) কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘গতকাল বিকেল থেকে আমার ছেলে নিখোঁজ ছিল। আমার নিরীহ ছেলেকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই।’
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার কে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন কর হবে।’
মন্তব্য লিখুন
আরও খবর
সোলার এক্সপোর উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
সোলার এক্সপোর উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
ভিডিও কলে কি বিয়ে বৈধ হয়
ভিডিও কলে কি বিয়ে বৈধ হয়
বৃন্দাবন কলেজ থেকে বহু গুণীজন তৈরি হয়েছেন: হুইপ...
বৃন্দাবন কলেজ থেকে বহু গুণীজন তৈরি...
সোলার এক্সপো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোলার এক্সপো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক...
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের সম্ভাবনা
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের...