
সাভার থেকে নিখোঁজ সাংবাদিক তপু ঘোষালকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা রোববার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত শনিবার বিকেলে সাভারের দক্ষিণ পাড়া এলাকার নিজ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তপু ঘোষাল। তিনি দৈনিক ৭১ বাংলা পত্রিকায় সাভারে কর্মরত।
পুলিশ জানায়, শনিবার বিকেল ৪টার দিকে আমিনবাজার যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন সাংবাদিক তপু। তার মোবাইল ফোনটিও বন্ধ অবস্থায় ছিল। পরে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। শনিবার বিকেলে আশুলিয়ার বাইপাইল থেকে অজ্ঞাত পরিচয়ধারীরা তাকে তুলে অপহরণ করে সীতাকুণ্ড থানাধীন নির্জন স্থানে ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সহায়তায় সীতাকুণ্ড থানার পুলিশ তাকে উদ্ধার করে।
সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, সাভারে নিখোঁজ সাংবাদিক তপু ঘোষালের সন্ধান মিলেছে। চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই আছেন এবং সুস্থ আছেন। তাকে সাভারে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...