
নওগাঁর রাণীনগরে ধার নেওয়া টাকা পরিশোধ করতে গিয়ে বাড়িতে কেউ না থাকার সুযোগে পাওনাদারের স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ডাবলু প্রামাণিক (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত ডাবলু প্রামাণিক উপজেলার মিরাট ইউনিয়নের নয়াহরিশপুর গ্রামের তোফাজ্জল প্রামাণিকের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার নয়াহরিশপুর গ্রামের জনৈক এক ব্যক্তির কাছ থেকে তিন মাস আগে ৫০০ টাকা ধার নেন একই গ্রামের ডাবলু প্রামাণিক। বেশ কিছু দিন ধরে ডাবলু পাওনাদারকে ধারের টাকা পরিশোধ করছিল না। টাকা ফেরত পেতে পাওনাদার গত ৮ সেপ্টেম্বর ডাবলুর বাড়িতে যান। এদিন বিকেলেই ডাবলু পাওনাদারের বাড়িতে গিয়ে ধার নেওয়া টাকা পরিশোধ করে আসার প্রতিশ্রতি দিলে পাওনাদার ডাবলুর বাড়ি থেকে চলে আসেন।
এর পর ওই দিন বিকাল ৫টার দিকে ডাবলু টাকা পরিশোধ করতে পাওনাদারের বাড়িতে যান। এ সময় পাওনাদার বাড়িতে ছিলনা। আর এই সুযোগে ডাবলু পাওনাদারের স্ত্রীর ঘরে প্রবেশ করেন। এ সময় ডাবলু ওই গৃহবধূকে পেছন থেকে জাপটে ধরে হাত দিয়ে মুখ চেপে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করেন। এরই এক পর্যায়ে গৃহবধুর চিৎকারে সে দ্রæত পালিয়ে যায় সেখান থেকে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে ডাবলু প্রামাণিককে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে ডাবলুকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...