চাঁপাইনবাবগঞ্জে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

চাঁপাইনবাবগঞ্জে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে শ্রীরামপুর গ্রামের আছসার উদ্দিনের ছোট ছেলে সাদিকুল ইসলামকে তারই বড় ভাই শফিকুল ইসলাম ডান হাঁটুর উপর ও নাভির নিচে চাকু দিয়ে কুপিয়ে আহত করে। পরে গুরতর আহত অবস্থায় সাদিকুলইকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘খবর পেয়ে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে মামলা ও পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’