
প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল নেপাল। প্রথম ম্যাচে তারা শক্তিশালী পাকিস্তানের মোকাবিলায় বোলিংয়ে শুরুটা ভালোই করেছিল। এরপর পাক অধিনায়ক বাবর আজম ও ইফতিখার আহমেদের ঝড়ো সেঞ্চুরিতে তারা সাড়ে তিনশ ছোঁয়া পাহাড়সম রানের নিচে চাপা পড়ে। সেই চাপ সামলাতে পারেননি নেপালের ব্যাটাররা। ২৩.৪ ওভারে মাত্র ১০৪ রানেই গুটিয়ে গেছে রোহিত পৌডেলের দল। শিরোপা জয়ের লক্ষ্যে পাকিস্তান পেয়েছে ২৩৮ রানের বড় জয়।
এশিয়ানদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তুলনামূলক দুর্বল দলটিকে দাঁড়াতেই দেয়নি পাকিস্তানি বোলাররা। এর আগে শুরুতে ব্যাট করে পাকিস্তান ৩৪৩ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করায়। যদিও শুরুতে দ্রুত উইকেট হারিয়ে পাকিস্তান কিছুটা চাপে ছিল। এরপর সেই চাপ সামলে বাবর আজম ও ইফতিখার আহমেদ খেলেছেন দুই শতকের ইনিংস। বাবর যা পরবর্তীতে দেড়শ’র ঘরে নিয়ে গেছেন।
পাহাড়সম লক্ষ্যের সামনে শুরু থেকেই দিশেহারা ছিল নেপাল। প্রথম দুই ওভারেই তারা তিন উইকেট হারিয়ে বসে। এর মধ্যে শাহিন শাহ আফ্রিদি দুটি এবং নাসিম শাহ নেন এক উইকেট। তবে সেখান থেকে ৬০ রানের জুটি গড়ে পাল্টা লড়াইয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন আরিফ শেখ ও সোমপাল কামি। কিন্তু তাদের বিদায়ের পর আর কেউই সেভাবে পাকিস্তানি বোলারদের সামনে দৃঢ়তা দেখাতে পারেননি।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ২৩.৪ ওভারেই গুটিয়ে যায় মহাদেশের ‘খর্বকায়’ দলটি। নেপালের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেছেন সোমপাল, এছাড়া আরিফের ব্যাটে ২৬ এবং গুলশান ঝা করেন ১৩ রান।
বিপরীতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন শাদাব খান। এছাড়া দুটি করে শিকার করেছেন শাহিন আফ্রিদি ও হারিস রউফ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...