
মৌলভীবাজারে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগষ্ট) জুড়ী উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রে এ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থী জুড়ী টিএন খানম সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার এইচএসসি পরীক্ষার্থী ।
জানা যায়, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়
পরিক্ষা কেন্দ্রে জুড়ী টিএন খানম সরকারি কলেজের শিক্ষার্থীরা পরিক্ষায় অংশগ্রহণ করেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার হিসাব বিজ্ঞান ২য় পত্র পরিক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে কক্ষ পর্যবেক্ষণ দেখতে পান ওই পরীক্ষার্থী রেজিষ্ট্রেশন ও এডমিট কার্ডের পিছনে প্রশ্নের উত্তর লিখে এনেছেন। পরে উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে’র নির্দেশে জুড়ী পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তৈয়বুননেছা খানম সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ফরহাদ আহমদ ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।
উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত ট্যাগ অফিসার তপন সূত্র ধর শিক্ষার্থী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জুড়ী পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তৈয়বুননেছা খানম সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ফরহাদ আহমদ বলেন, অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আলা উদ্দিন অসদুপায় অবলম্বনের দায়ে ওই পরীক্ষার্থীর বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...