
চট্টগ্রামে পাহাড় ধসে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ আগস্ট) ভোরে নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর আই ডব্লিউ কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. সোহেল (৩৫) ও তার সাত মাস বয়সী মেয়ে বিবি জান্নাত।
এ ঘটনায় তার স্ত্রী শরীফা বেগম (৩০) ও তার মেয়ে বিবি কুলসুমা (১০) আহত হয়েছে। নগরীর বায়েজিদ বোস্তামী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ভোরে ষোলশহর রেলওয়ে স্টেশনের পাশে আই ডব্লিউ কলোনিতে পাহাড়ের পাদদেশে থাকা একটি কাঁচা টিন শেডের ঘরের ওপর পাহাড় ধসে দেওয়ালসহ মাটি চাপা পড়ে। খবর পেয়ে বায়েজিদ ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এরমধ্যে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, ‘পাহাড় ধসে গুরুতর আহত অবস্থায় মো. সোহেল ও তার সাত মাস বয়সী মেয়ে বিবি জান্নাতকে সকাল ৭টা ৩৫মিনিটে হাসপাতালে আনা হয়।
জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।’
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...