
মাত্র দেড় বছর আগে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে প্রায় দেউলিয়া হওয়ার জেরে ব্যাপক রাজনৈতিক সহিংসতা হয়েছিল শ্রীলঙ্কায়; যার পরিণতিতে পদত্যাগ করতে হয়েছিল দেশটির সরকারকে। দেশ ছাড়তে হয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি গোটাভায়া রাজাপাকশাকেও। সে পরিস্থিতি এখন অনেকটাই কাটিয়ে উঠেছে দেশটি এবং জমে উঠতে শুরু করেছে শ্রীলঙ্কার অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি পর্যটন খাত এবং জ্যামিতিক হারে বাড়ছে দেশটির রেমিট্যান্স।
জুন মাসে রেমিট্যান্সের যে হিসাব পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে- দেশটির মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান এশিয়ার দেশগুলোর মধ্যে তৃতীয়তে; যা বাংলাদেশের চেয়ে এক ধাপ ওপরে। তবে রেমিট্যান্স আহরণে বাংলাদেশের অবস্থান শ্রীলঙ্কা থেকে দুই ধাপ ওপরে। এশিয়ার রেমিট্যান্স আহরণে শীর্ষে আছে ভারত, এরপর পাকিস্তান, তৃতীয়তে বাংলাদেশ, চতুর্থ নেপাল এবং পঞ্চম অবস্থানে শ্রীলঙ্কা।
বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত জুন-২০২৩ প্রান্তিকের হালনাগাদ প্রতিবেদনে তথ্য বলছে, দক্ষিণ এশিয়ার রেমিট্যান্স আহরণে শীর্ষ দেশগুলোর মধ্যে সবার উপরে রয়েছে ভারত। ২০২২ সালে ভারতের প্রবাসী আয় ১১১ দশমিক ২ বিলিয়ন ডলার; যা বিশ্বের মোট রেমিট্যান্সের ১৩ দশমিক ২৪ শতাংশ। দেশটির মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে রেমিট্যান্সের অবদান ৩ দশমিক ৩ শতাংশ। ভারতের জিডিপিতে রেমিট্যান্সের অবদান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৬ নম্বরে। বিশ্ব ব্যাংকের জুনের প্রতিবেদন সূত্রে বাংলাদেশ ব্যাংক এসব তথ্য দিয়েছে।
দক্ষিণ এশিয়ায় প্রবাসী আয়ে ভারতের পরই পাকিস্তানের অবস্থান। ২০২২ সালে পাকিস্তান রেমিট্যান্স পেয়েছে ২৯ দশমিক ৯ বিলিয়ন ডলার। এই অংক বিশ্বের মোট রেমিট্যান্সের ৩ দশমিক ৫৬ শতাংশ, এছাড়া দেশটির জিডিপিতে প্রবাসী আয়ের অবদান ৭ দশমিক ৯ শতাংশ। জিডিপিতে রেমিট্যান্সের অবদান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয়।
প্রবাসী আয়ে ভারত ও পাকিস্তানের পরই বাংলাদেশের অবস্থান। ২০২২ সালে রেমিট্যান্স থেকে বাংলাদেশের আয় করেছে ২১ দশমিক ৫ বিলিয়ন ডলার। প্রবাসীদের এই আয় বিশ্বের মোট রেমিট্যান্সের ২ দশমিক ৫৬ শতাংশ। বাংলাদেশের প্রবাসী আয় দেশটির মোট জিডিপিতে অবদান রাখছে ৪ দশমিক ৭ শতাংশ। বাংলাদেশের জিডিপিতে রেমিট্যান্সের অবদান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চতুর্থ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...