
চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৮ আগস্ট) বিকেলে নগরের বাদুরতলা আরাকান হাউজিং সোসাইটির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শামসুজ্জামান হেলালী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি মহানগর জামায়াতের অন্যতম প্রভাবশালী নেতা। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ৩৯টি নাশকতার মামলা রয়েছে বলে জানায় ডিবি পুলিশ।
মহানগর ডিবি বন্দর ও পশ্চিম জোনের উপ-কমিশনার (ডিসি) আলী হোসেন বলেন, হেলালী গত ২৮ জুলাই ডবলমুরিং থানা এলাকায় মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম প্রধান আসামি। ওই দিন ভিডিও ফুটেজে তাকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায়। এছাড়া তিনি গত ২৩ আগস্ট বন্দর থানা এলাকায় মিছিল থেকে গাড়ি ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি।
তিনি আরও বলেন, জামায়াতের এ প্রভাবশালী নেতাকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে চেষ্টা চলছিল। একপর্যায়ে সোমবার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক...
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায়...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান,...
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে না জাহাজ
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে...
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে...