
লিটন তালুকদার কালাই,(জয়পুরহাট): জয়পুরহাটের কালাই উপজেলার কৃষিজমিতে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে মাঠের জমে থাকা পানি পাইপের মাধ্যমে পাশের বড় খালে নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চাকলমুয়া গ্রামে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, জলাবদ্ধতার কারণে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মাঠের পানি দ্রুত নিষ্কাশনের জন্য খাল খনন ও বিদ্যমান খালগুলো পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে।
যেসব এলাকায় খাল নেই, সেসব স্থানে মাঠে জমে থাকা পানি পাইপের মাধ্যমে পাশের বড় খালে ফেলে নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও জানান, মাঠের জলাবদ্ধতা সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে প্রায় ৫০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি ও কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে পরিকল্পিতভাবে এ সমস্যা সমাধানে কাজ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বারী, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীমসহ স্থানীয় নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, কৃষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় স্থানীয় কৃষক ও এলাকাবাসী দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার কথা প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কেন্দুয়া ওলামা দলের তৎপরতায় সন্তুষ্ট কেন্দ্রীয় নেতারা
কেন্দুয়া ওলামা দলের তৎপরতায় সন্তুষ্ট কেন্দ্রীয়...
পাখির অবাধ বিচরণে মুগ্ধতা ছড়াচ্ছে পাইকগাছার ফ্যান্টাসী গার্ডেন
পাখির অবাধ বিচরণে মুগ্ধতা ছড়াচ্ছে পাইকগাছার...
বেনাপোল সীমান্তে ২৫ লাখ টাকার মালামাল জব্দ
বেনাপোল সীমান্তে ২৫ লাখ টাকার মালামাল...
জবই বিলের ৭৯৯ মৎস্যজীবী পাচ্ছেন ১৭ হাজার ৩০০...
জবই বিলের ৭৯৯ মৎস্যজীবী পাচ্ছেন ১৭...
শৈশবের প্রাঙ্গণ ছেড়ে নতুন ঠিকানায়: পাবই সরকারি প্রাথমিক...
শৈশবের প্রাঙ্গণ ছেড়ে নতুন ঠিকানায়: পাবই...
পাইকগাছায় শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ চুরি; থানায় অভিযোগ
পাইকগাছায় শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ চুরি; থানায়...