কেন্দুয়া ওলামা দলের তৎপরতায় সন্তুষ্ট কেন্দ্রীয় নেতারা

প্রকাশিত: 9:05 pm , 28 November 2026, Saturday , পোষ্ট করা হয়েছে 5 hours আগে
ছবি- কালের বিবর্তন।

নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে কেন্দ্রীয় ওলামা দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেত্রকোণা জেলা ও কেন্দুয়া উপজেলা ওলামা দলের নেতাকর্মীদের উপস্থিতি ও সাংগঠনিক তৎপরতায় সন্তুষ্টি প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতারা।

সমাবেশে নেত্রকোণা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কেন্দুয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুর রশীদ নূরানীর নেতৃত্বে নেতাকর্মীদের উপস্থিতি কেন্দ্রীয় নেতাদের নজর কাড়ে।

এ সময় কেন্দ্রীয় ওলামা দলের আহ্বায়ক কাজী মাওলানা সেলিম রেজা, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা আবুল হোসেন ও হাফেজ মাওলানা আব্দুর রশীদ নূরানীর মধ্যে আন্তরিকতা, হৃদ্যতা ও হাস্যোজ্জ্বল কথোপকথনের দৃশ্য দেখা যায়।

তাঁদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও খুনসুটি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। নেতৃত্বের এমন আন্তরিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাংগঠনিক ঐক্য দলের কর্মীদের মনোবল বাড়ানোর পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যাশা তৈরি করেছে।

মুহূর্তটি ইতোমধ্যে কেন্দুয়া উপজেলা ওলামা দলের নেতাকর্মীদের মধ্যে বেশ সাড়া ও আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর