বেনাপোল সীমান্তে ২৫ লাখ টাকার মালামাল জব্দ

প্রকাশিত: 6:11 pm , 28 November 2026, Saturday , পোষ্ট করা হয়েছে 8 hours আগে
ছবি- সাহিদুল ইসলাম শাহীন।

মো. সাহিদুল ইসলাম শাহীন:- যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর টহলদলের বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্ট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২৫ লক্ষ ১৭ হাজার ৬০০ টাকা।

​অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে উল্লেখযোগ্য হলো: ১৬৬টি ভারতীয় শাড়ি, ৩১টি কম্বল, ২৭টি চাদর এবং ৫টি তৈরি পোশাক,১৪৭২টি কসমেটিক্স সামগ্রী এবং ২০০টি ঔষধ ২০৫০টি চকলেট, ১২০টি খাদ্য সামগ্রী, ৭.৫ কেজি কিসমিস, ৫ কেজি জিরা, ২৮ প্যাকেট পান মশলা, ১৪ প্যাকেট ফুসকা এবং ৩ কেজি আমসত্ত্ব

​লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি, অধিনায়ক, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এর ফলে চোরাচালান প্রতিরোধে বিজিবি উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছে।

সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য লিখুন

আরও খবর