
মো.সাহিদুল ইসলাম শাহীন:- বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি মো. তবিবর রহমানের ওপর বোমা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তার বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে বেনাপোলে প্রায় পাঁচ হাজার শ্রমিক বিক্ষোভ মিছিল করেছে।
পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য মোকাবিলায় সীমান্ত এলাকায় দায়িত্ব পালন শেষে রাতে বাড়ি ফিরছিলেন শ্রমিক নেতা তবিবর রহমান। ঠিক সেই মুহূর্তে তার বাড়ির সম্মুখে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে।
হামলায় আহত তবিবর রহমান ও মটর সাইকেলে থাকা অপরজন সংগঠনের সিনিয়র সভাপতি লোকমান’কে রাতেই শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে দুজনই বাসায় অবস্থান করছেন। বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোট আঁচড়া গ্রামে নিজ বসতভিটায় চিকিৎসাধীন রয়েছেন সভাপতি তবিবর রহমান।
এদিকে, ভারপ্রাপ্ত সভাপতির ওপর বোমা হামলার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এবং ৮৯১-এর প্রায় ৫ হাজার শ্রমিক শহরে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিল চলাকালীন শ্রমিকরা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে বিক্ষিব্ধ স্লোগান দিতে দেখা যায়। মিছিলটি বেনাপোল বাজার প্রদক্ষিন শেষে পুণরায় বেনাপোল বন্দরে এসে শেষ হয়
মিছিল শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে পৌর যুবদল আহবায়ক মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ৫ই আগস্ট/২০২৪ এ ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাঁর সাথে আওয়ামী লীগের প্রায় ৩০০-৪০০ নেতাকর্মী ভারতে চলে যায়। তাঁর দাবি অনুযায়ী, সম্প্রতি শোনা যাচ্ছে যে তাঁরা বেনাপোল, পেট্রাপোল ও বনগাঁ এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছে এবং বাংলাদেশে পুশ করার চেষ্টা চলছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বেনাপোল পৌর শাখার পক্ষ থেকে তাঁরা বেনাপোল সীমান্ত এলাকার প্রতিটি স্থানে নেতাকর্মী ও প্রশাসনকে নিয়ে, আলো জ্বালিয়ে এবং ডিবিকে সজাগ রেখে পাহারা দিচ্ছেন, যাতে কেউ বেনাপোলে প্রবেশ করতে না পারে। তিনি জানান, রাজনৈতিকভাবে প্রতিদিন তাঁদের কর্মসূচি রয়েছে এবং সন্ধ্যা থেকে সারারাত সীমান্ত এলাকায় মিছিল-মিটিংয়ের মাধ্যমে তাঁরা যেকোনো অনুপ্রবেশ প্রতিহত করছেন।
বেনাপোল পৌরযুবদল সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু বলেন, দীর্ঘ ১৭ বছরের শাসনামল, গুম-খুন এবং ২৪-এর গণআন্দোলনে ছাত্র হত্যার অভিযোগ তুলে ধরে বলেন, গণরোষের মুখে দেশ ছেড়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই।
গতকাল ৯২৫’-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবর রহমান পোর্টের শ্রমিকদের সঙ্গে কাজ সেরে বাড়ি ফেরার পথে তার বাড়ির সামনে বোমা হামলার শিকার হন। তিনি এই হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
তিনি উপস্থিত সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান এবং প্রশাসনের কাছে দাবি করেন যেন আশপাশে থাকা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হয়; অন্যথায় নিজেরাই প্রতিহত করার হুঁশিয়ারি দেন। পাশাপাশি সুস্থভাবে জীবনযাপন করা সাধারণ মানুষের কাজে বাধা না দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।
বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫’এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী বলেন,গত রাতে আনুমানিক রাত সাড়ে বারোটার দিকে তাদের সভাপতি তবিবুর রহমান এবং ট্যাক্সি চালক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন আওয়ামী সন্ত্রাসবিরোধী কর্মসূচি শেষ করে বাসায় ফিরছিলেন।
তবিবুর রহমান বাসার গেটের সামনে ঢোকার সময় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। তিনি মাথা সামান্য কাত করায় বোমাটি তার পায়ে পড়ে এবং পাশে থাকা লোকমান হোসেনের পায়েও আঘাত লাগে।
খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিবারের সদস্যদের সহায়তায় আহত দুজনকে প্রাইভেট গাড়িতে করে নাভারণ স্বাস্থ্যকেন্দ্রে (হাসপাতালে) ভর্তি করায়। হামলার পর শ্রমিকরা কাজ বন্ধ রাখার আবেদন করলেও বর্তমান সরকারের উন্নয়নের স্বার্থে তারা আপাতত কাজ বন্ধ রাখেননি।
তবে তিনি(সহিদ আলী) প্রশাসনের কাছে অতি দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে দ্রুত গ্রেপ্তার করা না হলে শ্রমিকরা আন্দোলনে নামতে বাধ্য হবে।
বোমা হামালায় আহত বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫’র ভারপ্রাপ্ত সভাপতি তবিবর রহমান,তার ছোট আঁচড়া বাসভবনে
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “ঘটনাটির পেছনের প্রকৃত বিষয়টি এখনো পুরোপুরি স্পষ্ট নয়; বিষয়টি খতিয়ে দেখে বোঝার প্রয়োজন রয়েছে। প্রাথমিক তদন্ত ও পর্যবেক্ষণ ছাড়া এ বিষয়ে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না।
হামলায় কারা জড়িত ছিল এবং তারা দলবদ্ধভাবে কতজন ছিল, তা ধীরে ধীরে সবার সামনে পরিষ্কার হবে। পরবর্তীতে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে, হামলাকারীদের মধ্যে কয়েকজন নির্দিষ্ট দিকে চলে গিয়েছিল। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে থানায় অবশ্যই মামলা করা হবে।
এদিকে,বোমা হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে আসা বেনাপোল পোর্টথানার সেকেন্ড অফিসার তারেক নাহিয়ান জানিয়েছেন,মঙ্গলবার(২৪ নভেম্বর) রাতে আনুমানিক রাত ১টার দিকে ফোনে জানতে পারি, বেনাপোল বন্দরের ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি তবিবর রহমানের বাসার সামনে তার ওপর বোমা নিক্ষেপ করা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়।
ঘটনাস্থলে গিয়ে দেখি যে তবি এবং তার বন্ধু লোকমান এই দুজনের পায়ে ক্ষত হয়েছে। সেখানে একটি ককটেল/বোমা বিস্ফোরিত হয়েছে এবং আরেকটি অবিস্ফোরিত অবস্থায় ছিল। তাৎক্ষণিকভাবে সেগুলোর জব্দ তালিকা (সিজারলিস্ট) তৈরি করে আহত দুজনকে দ্রুত হাসপাতালে পাঠায়।
দুষ্কৃতিকারীদের শনাক্ত করতে পুলিশের বিভিন্ন টিম কাজ করছে। আশপাশের একটি সিসিটিভি ফুটেজ যাচাই ও তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নড়াইলে গুজব ও অপপ্রচারের প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
নড়াইলে গুজব ও অপপ্রচারের প্রতিবাদে হিন্দু...
শ্রীবরদীতে দুই ব্যবসায়ীকে জরিমানা
শ্রীবরদীতে দুই ব্যবসায়ীকে জরিমানা
নাকুগাঁও স্থলবন্দর নানা প্রতিবন্ধকতায় ধুঁকছে : সংকুচিত হচ্ছে...
নাকুগাঁও স্থলবন্দর নানা প্রতিবন্ধকতায় ধুঁকছে :...
শ্রীবরদী সীমান্তে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ
শ্রীবরদী সীমান্তে ২৮০ বোতল ভারতীয় মদ...
পরিবর্তনের দীপ্ত প্রতিশ্রুতি নিয়ে মাঠে এ কে এম...
পরিবর্তনের দীপ্ত প্রতিশ্রুতি নিয়ে মাঠে এ...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত