
শাহরিয়ার মিল্টন, শেরপুর: দুই ছেলের নাম মনে আছে। একজন রাব্বি, অন্যজন রনি। নিজের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়, সেটাও জানেন। কিন্তু কোন গ্রামে বাড়ি, তা মনে করতে পারছিলেন না বৃদ্ধা রহিমা বেগম। স্বামী মারা গেছেন। গত সোমবার (২৩ নভেম্বর) রাত আটটার দিকে ঝিনাইগাতী বাজারে তাঁকে পাওয়া যায়।
পরে এ সংবাদটি ঝিনাইগাতী থানা পুলিশ জানতে পারেন। পরে অসহায় অবস্থায় থাকা এই বৃদ্ধাকে দেখে এগিয়ে আসেন ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী।
এরপর রহিমা বেগমের পরিচয় শনাক্ত করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন কানাই লাল চক্রবর্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও পরিচয় প্রকাশ করে স্বজনদের খোঁজ করা হয়।
এ কাজে বিভিন্ন ব্যক্তি ও সংবাদকর্মীরা সহযোগিতা করেন। তাদের প্রচেষ্টায় শেষ পর্যন্ত রহিমা বেগমের পরিবারের সন্ধান পাওয়া যায়।এর আগে ওই দিন ঝিনাইগাতী বাজারে এসে বয়সের ভারে নিজের বাড়ির ঠিকানা বলতে পারেননি তিনি।
রহিমা বেগম ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদিগ্রাম (গারোকোনা) এলাকার মৃত ফজল হকের স্ত্রী। পরিচয় নিশ্চিত হওয়ার পর উপপরিদর্শক কানাই লাল চক্রবর্তী নিজেই তাকে বাড়িতে নিয়ে যান এবং সন্তানদের কাছে বুঝিয়ে দেন।
কানাই লাল চক্রবর্তী বলেন, ‘বৃদ্ধা নিজের বাড়ির ঠিকানা মনেকরতে পারছিলেন না। বিভিন্ন ব্যক্তি ও সংবাদকর্মী তার পরিচয় শনাক্ত করতে সহযোগিতা করেছেন।
তাদের সহযোগিতায় তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এ জন্য সবার প্রতি ঝিনাইগাতী থানা পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’
রহিমা বেগমের ছেলে রনি বলেন, মাকে হারিয়ে আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম। তাকে খুঁজে পাওয়ার পর যারা আমাদের খবর দিয়েছেন এবং মাকে বাড়িতে ফিরিয়ে দিতে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
বিশেষ করে কানাই লাল চক্রবর্তীর প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। তার মানবিক উদ্যোগেই আমরা মাকে ফিরে পেয়েছি।’
স্থানীয় স্বেচ্ছাসেবী আতিকুর রহমান খান বলেন, ‘একজন অসহায় বৃদ্ধা নিজের বাড়ির ঠিকানা মনে করতে পারছিলেন না। তার বাড়ির ঠিকানা খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগটি নিঃসন্দেহে মহৎ কাজ।
এ ঘটনার মধ্য দিয়ে পুলিশের মানবিক একটি দিকও সামনে এসেছে। পরিবারের কাছে ফিরে যাওয়ার পর স্বস্তি ফিরেছে রহিমা বেগমের সন্তানদের মধ্যেও। আর তাকে খুঁজে পেতে যাঁরা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারের সদস্যরা।
মন্তব্য লিখুন
আরও খবর
নড়াইলে গুজব ও অপপ্রচারের প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
নড়াইলে গুজব ও অপপ্রচারের প্রতিবাদে হিন্দু...
শ্রীবরদীতে দুই ব্যবসায়ীকে জরিমানা
শ্রীবরদীতে দুই ব্যবসায়ীকে জরিমানা
নাকুগাঁও স্থলবন্দর নানা প্রতিবন্ধকতায় ধুঁকছে : সংকুচিত হচ্ছে...
নাকুগাঁও স্থলবন্দর নানা প্রতিবন্ধকতায় ধুঁকছে :...
শ্রীবরদী সীমান্তে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ
শ্রীবরদী সীমান্তে ২৮০ বোতল ভারতীয় মদ...
পরিবর্তনের দীপ্ত প্রতিশ্রুতি নিয়ে মাঠে এ কে এম...
পরিবর্তনের দীপ্ত প্রতিশ্রুতি নিয়ে মাঠে এ...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত