রুমিন ফারহানাকে নিয়ে আশরাফ মাহদির তীব্র ক্ষোভ

প্রকাশিত: 11:51 am , 19 November 2026, Thursday , পোষ্ট করা হয়েছে 25 minutes আগে
সংগৃহীত ছবি।

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী আশরাফ মাহদি মূলধারার গণমাধ্যম এবং তথ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, মূলত কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি এবং গণহত্যার পক্ষের বক্তব্য প্রচারের সুযোগ করে দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান পরিস্থিতিতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর ও সুবিধাভোগীরা নানাভাবে গণমাধ্যমে তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে রুমিন ফারহানাকে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ব্যক্তিরা কীভাবে গণমাধ্যমে কথা বলার সুযোগ পাচ্ছে, তা নিয়ে গভীর সন্দেহের অবকাশ রয়েছে। তিনি অবিলম্বে এসব অনিয়ম বন্ধ এবং তথ্য মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

গণমাধ্যমকে জানান, জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষ একটি নতুন বাংলাদেশ দেখতে চায়, যেখানে কোনোভাবেই স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ থাকবে না। শহীদদের রক্তের সাথে বেঈমানি করে যারা কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগকে রক্ষা করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মন্তব্য লিখুন

আরও খবর