সরাইলে বেড়েছে চুরির ঘটনা, আতঙ্কে এলাকাবাসী

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ , ২৫ অক্টোবর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 hours আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া):ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ব্যাপক হারে বেড়েছে বিদ্যুতিক সার্ভিস তার চুরির ঘটনা। উপজেলার বিভিন্ন বাজারের দোকান ও বাড়িতে অহরহ চুরি হচ্ছে। বাদ যায়নি সরকারি অফিস সহ স্বাস্থ্য কমপ্লেক্স।

ফলে চুরি আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।স্থানীয়রা জানান, বাজারে স্বর্ণের দোকান,নৌকা থেকে ডিজেল-মলিল, জেলেদের নৌকা থেকে জাল, ইজিবাইকের ব্যাটারি, বৈদ্যুতিক মোটর, মোবাইল সেটসহ বিভিন্ন নতুন বাড়ির নির্মাণ সামগ্রী চুরির ঘটনা ঘটছে।

উঠতি যুবকরা নেশার টাকা জোগাড় করতে চুরিতে জড়াচ্ছে দাবি স্থানীয়দের।স্থানীয়দের অভিযোগ, চুরির ঘটনা বাড়লেও কার্যকর ব্যবস্থার দাবি জানান। একে দায়িত্বে অবহেলা বলছেন স্থানীয়রা। এ নিয়ে অনেকে হতাশা প্রকাশ করেন।

এ বিষয়ে সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, মাদকে’র টাকার জন্য চুরিতে জড়াচ্ছে। পুলিশের পক্ষ থেকে মা’দ’ক বিরোধী সমাবেশ করা হচ্ছে।

ওসি বলেন, চুরি ডাকাতি ছিনতাই প্রতিরোধে পুলিশ সক্রিয় রয়েছে। আমাদের টহল টিম প্রতি রাতেই টহল দিচ্ছে। পুলিশ সব সময় অপরাধ দমনে তৎপর রয়েছে।

মন্তব্য লিখুন