• জাতীয় লিড নিউজ
  • মানিকগঞ্জে সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন – খাদ্যমন্ত্রী আফরোজা খানম

মানিকগঞ্জে সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন – খাদ্যমন্ত্রী আফরোজা খানম

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ , ২৪ অক্টোবর ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 hours আগে
ছবি- কালের বিবর্তন।

মানিকগঞ্জ সদর উপজেলায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি।

শনিবার (২৪ অক্টোবর) সকালে সদর উপজেলার গিলন্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গিলন্ড ঈদগাহ মাঠ পর্যন্ত সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজের উদ্বোধন করেন তিনি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স একরাম কনস্ট্রাকশন।

এলজিইডি জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এক হাজার মিটার দৈর্ঘ্যের সড়কটির রক্ষণাবেক্ষণকাজে চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৮৬ লাখ ১৪ হাজার ৪০১ টাকা ৮৫ পয়সা।

সড়কটির উন্নয়ন ও প্রশস্তকরণের ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত আরও সহজ হবে।

পাশাপাশি এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং জনসাধারণের চলাচলে ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।