
দেশজুড়ে মাদক ও চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনে বেনাপোল আইসিপি’র টহলদল সীমান্ত এলাকায় এক বড় ধরনের সফল অভিযান পরিচালনা করেছে।
আজ, (১৫ অক্টোবর বৃহস্পতিবার ২০২৬) তারিখে পরিচালিত এই বিশেষ অভিযানে সীমান্ত এলাকায় সন্দেহভাজন একটি চোরাচালান চক্রকে ধাওয়া করে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় উচ্চমানের ৬৫টি শাড়ী, ৩টি দামী থ্রী-পিস, ২টি কম্বল, ৭ প্যাকেট সুস্বাদু ফুসকা, ১ কেজি কিসমিস, ২৬ প্যাকেট খৈনি এবং ৪০৭টি বিভিন্ন কসমেটিক্স সামগ্রী।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ চোরাচালানী মালামালের আনুমানিক বাজার মূল্য ৭,৯৮,৫০০/-(সাত লক্ষ আটানব্বই হাজার পাঁচশত) টাকা।
এই সফল অভিযানের বিষয়ে যশোর ব্যাটালিয়নের সুযোগ্য অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি সাংবাদিকদের জানান, “আমরা সীমান্তে মাদক এবং চোরাচালান রোধে কঠোর অবস্থান গ্রহণ করেছি।
মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটক করার লক্ষ্যে আমরা সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রেখেছি।”
তিনি আরো যোগ করেন, “এই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আমরা বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল ও মাদক জব্দ করতে সক্ষম হচ্ছি। সীমান্তে বিজিবি’র এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।”
এলাকাবাসী বিজিবি’র এই সাহসী তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। এই ধরনের কঠোর পদক্ষেপ সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ ব্যবসাকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে বলে তারা আশা প্রকাশ করেন।
জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি জানিয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
লালপুরে ৪৬ মন্দিরে জিআর চালের ডিও প্রদান
লালপুরে ৪৬ মন্দিরে জিআর চালের ডিও...
কমলগঞ্জে সড়কের পাশ থেকে ১৪টি মূল্যবান গাছ চুরি;
কমলগঞ্জে সড়কের পাশ থেকে ১৪টি মূল্যবান গাছ...
কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও...
কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের...
মানব গঠনে নৈতিকতা অপরিহার্য
মানব গঠনে নৈতিকতা অপরিহার্য
ভোটের ভিডিও দিতে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশনকে সুপ্রিম...
ভোটের ভিডিও দিতে ব্যর্থ হওয়ায় নির্বাচন...
অস্ত্র রাখার দায়ে ব্রিটিশ সেনার কারাদণ্ড
অস্ত্র রাখার দায়ে ব্রিটিশ সেনার কারাদণ্ড