
বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া মূলত শুষ্ক ও স্থিতিশীল থাকতে পারে। রাজধানী ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে ঢাকায় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বর্ষার বিদায়ের এই সময়ে দেশের বিভিন্ন স্থানে মাঝেমধ্যে এমন সাময়িক কালবৈশাখী বা ঝোড়ো হাওয়ার সৃষ্টি হয়। নদী বন্দরগুলোকে সংশ্লিষ্ট এলাকার আবহাওয়া অফিস থেকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় অঞ্চলের জেলেদের সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
লালপুরে ৪৬ মন্দিরে জিআর চালের ডিও প্রদান
লালপুরে ৪৬ মন্দিরে জিআর চালের ডিও...
কমলগঞ্জে সড়কের পাশ থেকে ১৪টি মূল্যবান গাছ চুরি;
কমলগঞ্জে সড়কের পাশ থেকে ১৪টি মূল্যবান গাছ...
বেনাপোলে বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও প্রসাধন সামগ্রী...
বেনাপোলে বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও...
কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও...
কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের...
মানব গঠনে নৈতিকতা অপরিহার্য
মানব গঠনে নৈতিকতা অপরিহার্য
ভোটের ভিডিও দিতে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশনকে সুপ্রিম...
ভোটের ভিডিও দিতে ব্যর্থ হওয়ায় নির্বাচন...