
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের পরিচালকের কক্ষের জানালার গ্রিল কেটে ৮ থেকে ৯ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
আজ ১৩ অক্টোবর (মঙ্গলবার) সকালে উপজেলার মাইজদী শহরের মধুসূদনপুর এলাকার হাসপাতাল রোডে অবস্থিত মাদারল্যান্ড হাসপাতালে এ চুরির ঘটনা ধরা পড়ে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে হাসপাতালের পরিচালক (অর্থ) ফারুক আল হুসাইন অফিসের কাজ শেষে ১০১ নম্বর কক্ষের ড্রয়ার ও কাঠের লকারে হাসপাতালের আয়ের নগদ টাকা রেখে তালা দিয়ে বাসায় চলে যান।
পরদিন মঙ্গলবার সকাল ১০টার দিকে কক্ষে ঢুকে তিনি কাগজপত্র ছড়ানো-ছিটানো এবং ড্রয়ারের তালা ভাঙা দেখতে পান। পরে ৮ থেকে ৯ লাখ টাকা চুরি হওয়ার বিষয়টি জানতে পারেন। পরে হাসপাতালের পরিচালক ফারুক আল হুসাইন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
লালপুরে ৪৬ মন্দিরে জিআর চালের ডিও প্রদান
লালপুরে ৪৬ মন্দিরে জিআর চালের ডিও...
কমলগঞ্জে সড়কের পাশ থেকে ১৪টি মূল্যবান গাছ চুরি;
কমলগঞ্জে সড়কের পাশ থেকে ১৪টি মূল্যবান গাছ...
বেনাপোলে বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও প্রসাধন সামগ্রী...
বেনাপোলে বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও...
কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও...
কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের...
মানব গঠনে নৈতিকতা অপরিহার্য
মানব গঠনে নৈতিকতা অপরিহার্য
ভোটের ভিডিও দিতে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশনকে সুপ্রিম...
ভোটের ভিডিও দিতে ব্যর্থ হওয়ায় নির্বাচন...