
আব্দুর রাজ্জাক রাজা,,কমলগঞ্জঃ আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে কমলগঞ্জ থানা পুলিশের উদ্যোগে স্থানীয় মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সাড়ে ১১টায় কমলগঞ্জ থানা প্রাঙ্গণের সভাকক্ষে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন,শ্যামল চন্দ্র দাস, প্রণীত রঞ্জন দেবনাথ, প্রত্যুষ ধর এবং বিজিত চন্দ্র পাল।
এছাড়া কমলগঞ্জ থানা এলাকার বিভিন্ন সার্বজনীন ও পারিবারিক মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত থেকে মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ও নজরদারি জোরদার থাকবে। এর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক টিম গঠন ও নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার তাগিদ দেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
শিক্ষকদের দায়ী করে রুমে সুইসাইড নোট রেখে নিখোঁজ...
শিক্ষকদের দায়ী করে রুমে সুইসাইড নোট...
সরকার শহিদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে।। মামুনুল হক
সরকার শহিদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে।।...
কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময়...
কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা...
লালপুরে সার বিক্রির অনিয়ম, ৩০ হাজার টাকা জরিমানা
লালপুরে সার বিক্রির অনিয়ম, ৩০ হাজার...
নেপালের পাঁচ জেলায় বন্যা সতর্কতা
নেপালের পাঁচ জেলায় বন্যা সতর্কতা
যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে নিহত ৪
যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে নিহত ৪