
আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ: মৌলভীবাজার জেলার কমলগঞ্জে চোরাই গরু উদ্ধার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য মো. গুলজার আহমদ। রোববার (৪ অক্টোবন)বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই প্রতিবাদ জানান।
গুলজার আহমদ বলেন, সম্প্রতি কমলগঞ্জ উপজেলার সুনছড়া থেকে পুলিশ যোগীবিল এলাকার গরুচুর আটক করে। গরু চোরকে আটকের পর পুলিশ আদালতে প্রেরন করে। চোরের কাছ থেকে কমলগঞ্জ থানা পুলিশ কোন বক্তব্য ও তথ্য প্রমাণ প্রকাশ করেনি। অথচ এই ঘটনাকে কেন্দ্র করে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের একটি কুচক্রী মহল বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার শুরু করেছে। সমাজে আমাকে হেয়প্রতিপন্ন করতে পারিবারিক শত্রুতার জেরে কুচক্রি মহল বিভিন্ন সময়ে আমার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
কিছু কিছু আইডি ও কিছু ফেক আইডি এসব বিষয়ের প্রকৃত সত্যতা নিশ্চিত না হয়ে ‘আমার বাড়ি থেকে চোরাই গরু উদ্ধার হয়েছে’ এমন শিরোনামে অপপ্রচার শুরু করছে। এতে সমাজে আমার সম্মান ও মানহানি করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমার বাড়ি থেকে চোরাই গরু উদ্ধারের পরিকল্পিত মিথ্যা অপপ্রচারের বানোয়াট কল্পকাহিনী দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর যে সব পোষ্ট করা হয়েছে সেসব পোস্ট দ্রুত প্রত্যাহার করা না হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের করবেন বলে জানান।
কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দীন বলেন, একজন গরু চুরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং তার রিমান্ডও প্রার্থনা করা হয়েছে। তবে কুলাউড়ার হাজীপুরের ইউপি সদস্যের বাড়ি থেকে গরু উদ্ধার বা এসংক্রান্ত কোন তথ্য আমাদের কাছে নেই।
মন্তব্য লিখুন
আরও খবর
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট
ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট
টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই ভাই-বোনের মৃত্যু
টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই...
শিক্ষকদের দায়ী করে রুমে সুইসাইড নোট রেখে নিখোঁজ...
শিক্ষকদের দায়ী করে রুমে সুইসাইড নোট...
সরকার শহিদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে।। মামুনুল হক
সরকার শহিদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে।।...