
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মন্তব্যের ঘরে (কমেন্টে) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর অভিযোগে আটক জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সেই নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ।
গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করে আশুলিয়া থানা পুলিশ। বিষয়টি আজ মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে কোনো অভিযোগ দেয়নি এবং ছাত্রলীগের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এজন্য তাকে গতকাল রাতে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার বিকেলে জাতীয় ছাত্রশক্তি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাব্বি হোসেনকে থানা পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রলীগের কর্মী মৃন্ময় দাস শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন।
ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘শুভ জন্মদিন আপা’ লিখে লাভ চিহ্ন দিয়ে কমেন্ট করেন ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হোসেন।
এরপর রাব্বি হোসেনের করা কমেন্টের স্ক্রিনশট ল বিশ্ববিদ্যালয়ভিত্তিক বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে। রাব্বি হোসেন ছাত্রলীগের সঙ্গে জড়িত—এমন বিষয় উল্লেখ করে সমালোচনা শুরু হয়। একপর্যায়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় ছাত্রশক্তি থেকে প্রাথমিক সদস্যপদসহ তাকে বহিষ্কার করা হয়।
শিক্ষার্থীদের তোপের মুখে পড়লে নিরাপত্তার স্বার্থে রাব্বি হোসেনকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের কুরমা সীমান্তে বিজিবির অভিযানে ২টি একনলা বন্দুক...
কমলগঞ্জের কুরমা সীমান্তে বিজিবির অভিযানে ২টি...
একজন চিকিৎসক, অমিলন মানব সেবার ইতিহাস
একজন চিকিৎসক, অমিলন মানব সেবার ইতিহাস
কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও টিফিন বক্স...
কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও...
কমলগঞ্জে বিনামূল্যে ছাগল ও ভেডার পিপিআর টিকাদান কর্মসূচীর...
কমলগঞ্জে বিনামূল্যে ছাগল ও ভেডার পিপিআর...
ভারতে মুসলিমবিরোধী অপরাধ ও হেট ক্রাইম উদ্বেগজনকভাবে বাড়ছে
ভারতে মুসলিমবিরোধী অপরাধ ও হেট ক্রাইম...
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু