শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডিং অ্যাওয়ার্ড’ বিজয়ী রাজিয়া সামাদকে সংবর্ধনা

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 days আগে
ছবি- কালের বিবর্তন।

শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ মর্যাদাপূর্ণ ‘আনসাং ওমেন নেশন বিল্ডিং অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করায় শেরপুরের বিশিষ্ট সমাজকর্মী ‘মাদার তেরেসাখ্যাতি’ ও শেরপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের প্রতিষ্ঠাতা রাজিয়া সামাদ ডালিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে শেরপুর শহরের একটি হোটেলে ‘করিম অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অ্যাওয়ার্ড বিজয়ী রাজিয়া সামাদ ডালিয়ার হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন ‘করিম অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর প্রতিষ্ঠাতা ও আয়কর উপদেষ্টা সেরাজুল করিম পনির।

এ সময় বিশিষ্ট শিক্ষাবিদ শিব শংকর কারুয়া, মডেল গার্লস ইনস্টিটিউটের প্রধান শিক্ষক দিলরুবা বেগম রূপা, নজরুল মঞ্চের জেলা আহ্বায়ক ইমামুল হক ও অবসরপ্রাপ্ত ব্যাংকার মোশারফ হোসেন বক্তব্য দেন।

বক্তারা রাজিয়া সামাদ ডালিয়ার দীর্ঘদিনের সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর এই আন্তর্জাতিক স্বীকৃতি শেরপুরবাসীর জন্য গৌরবের বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে শেরপুরের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর