
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির যৌথ টহলদল সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে।
আজ শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পরিচালিত এ অভিযানে উদ্ধারকৃত চোরাচালানি পণ্যের মধ্যে রয়েছে—২ বোতল বিদেশী মদ, ৬১টি ভারতীয় শাড়ী, ১টি থ্রি-পিস, ৭টি কম্বল, ১ কেজি জিরা, ২ প্যাকেট ফুচকা, ৫০০ গ্রাম কিসমিস এবং ৩১৬টি বিভিন্ন প্রকারের কসমেটিক্স সামগ্রী। জব্দকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৭,৬৫,৫০০/- (সাত লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশত) টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মাদ সাইফুল আলম খান বলেন, “সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে।
জিরো টলারেন্স নীতি বজায় রেখে সীমান্তে আমাদের টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উদ্ধারকৃত চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্যের বিষয়ে বিধিমোতাবেক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন।।...
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা...
জাবির নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম
জাবির নতুন প্রক্টর অধ্যাপক ড. মো....
কমলগঞ্জের কুরমা সীমান্তে বিজিবির অভিযানে ২টি একনলা বন্দুক...
কমলগঞ্জের কুরমা সীমান্তে বিজিবির অভিযানে ২টি...
একজন চিকিৎসক, অমিলন মানব সেবার ইতিহাস
একজন চিকিৎসক, অমিলন মানব সেবার ইতিহাস
কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও টিফিন বক্স...
কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও...
কমলগঞ্জে বিনামূল্যে ছাগল ও ভেডার পিপিআর টিকাদান কর্মসূচীর...
কমলগঞ্জে বিনামূল্যে ছাগল ও ভেডার পিপিআর...