
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সরাইলে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। সমাবেশ থেকে এমন অপচেষ্টা বন্ধের দাবি জানান নেতাকর্মীরা।
বুধবার(২৩ সেপ্টেম্বর)বাদ আছর উপজেলা উচালিয়াপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু বলেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত ১৭ বছর বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচারসহ লাখো নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা, কর্মী নির্যাতন করে বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে রাখতে পারেনি; আর পারবেও না।
অনেকে বলেন দল ক্ষমতায় আমরা কি পেলাম। বিএনপি ক্ষমতায় আছে বলে আজ আমরা মিছিল করতে পারি। পুলিশের কোন হস্তক্ষেপ নাই। এড. তপু আরও বলেন, ১৭ বছর ফ্যাসিস বিএনপির সামনে দাঁড়াতে পারেনি। আজও পারবে না।
একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি রাজপথে থাকবে।
একই সঙ্গে পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান। এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আশরাফুল কারিম রিপন। মো. আজমল হোসেন। মো.রফিকুল ইসলাম মানিক। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহদী হাসান পলাশ।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী। সদর বিএনপি সভাপতি মো. কাজল মিয়া,উপজেলা জাসাসের সভাপতি মো. রিপন ঠাকুরসহ বিএনপি এবং অঙ্গওসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...