
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার।
আজ ১৯ই সেপ্টেম্বর (শনিবার) পরিদর্শক জনাব বাপন সেন এর নেতৃত্বে নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন সেবারহাট পূর্ব বাজারস্থ ফেনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পার্শ্বে মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে বাঁধন পরিবহন নামীয় যাত্রীবাহী বাসের ভিতর অভিনব কায়দায় চুলার এসএস পাইপের ভিতর ইয়াবা পাচারকালে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ কক্সবাজারভিত্তিক মাদক পাচারকারী চক্রের মূল হোতা আমিন হোসেনকে (৩৮)গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আমিন হোসেন (৩৮), নোয়াখালীর সুধারাম থানার দাদপুর ইউনিয়নের বারাহিপুর দক্ষিণ দর্জি বাড়ির
মৃত আনোয়ার উল্যাহর ছেলে।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরিদর্শক জনাব বাপন সেন, ডিএনসি, নোয়াখালী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর সারনির ক্রমিক নং- ১০ (গ) ধারায় সেনবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করছেন।
মাদক পাচাররোধে ডিএনসি নোয়াখালী, এসআরবি-১১ সিপিসি-৩ নোয়াখালী ও এসআরবি-৭ সিপিসি-১, ফেনী এর কার্যক্রম অব্যহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির কৌশল’...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি ইউরিয়া সার...
শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি...
যাত্রী নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পুলিশের ব্যাপক তল্লাশি
যাত্রী নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পুলিশের ব্যাপক...
৫ মাসে ৬০ টি সাপ উদ্ধার বনের সাপ...
৫ মাসে ৬০ টি সাপ উদ্ধার...
মস্কোতে ড্রোন হামলা, নিহত ২
মস্কোতে ড্রোন হামলা, নিহত ২
আমার মতো আর কাউকে সন্তান হারাতে না হয়:...
আমার মতো আর কাউকে সন্তান হারাতে...